ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৮ জানুয়ারি ২০২৩
ফরিদপুরে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো চারমাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সালথার তুহিন মাতুব্বর ও মোশাররফ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ আগস্ট নগরকান্দা উপজেলার মাঝারদিয়া নামকস্থানে একটি প্রাইভেটকার তল্লাশি করে দুই হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের আরোহী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস, নুরু বিশ্বাস, বাদল অধিকারী ও জামাল মাতুব্বর নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়। প্রায় দশ বছরেরও বেশি সময় এ মামলার কার্যক্রম চলার পর রোববার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। রায় প্রদানকালে আসামি তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি মোশাররফ হোসেন পলাতক রয়েছেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!