সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ মো. ইসমাইলের আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আলম টেকনাফর উপজেলার শামলাপুর জাহাজপুরা এলাকার ইজ্জত আলীর ছেলে। নুরুল আলম পলাতক রয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল ইসলাম বলেন, ২০১৭ সালের ২৩ মার্চ র্যাব-৭ এর একটি দল শামলুপার নতুনপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি নুরুল আলমকে একটি দেশিয় তৈরি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে আরো তিনটি বন্দুক, একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নূরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
.png)