ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করায় খুন: এক ছেলের ফাঁসি, স্ত্রীসহ আরেক ছেলের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১৮ জানুয়ারি ২০২৩
বিয়ে করায় খুন: এক ছেলের ফাঁসি, স্ত্রীসহ আরেক ছেলের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে এক ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় নিহতের স্ত্রীসহ আরেক ছেলেক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

দণ্ডিতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখের ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাত, নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামি। এর মধ্যে আরাফাতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালত জানায়, ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন মালেক। এ ঘটনায় কোতোয়ালি থানায় তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাই খালেক শেখ। মামলার তদন্তে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে। পরে আরাফাতকে গ্রেফতার করে পুলিশ। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবাকে কুপিয়ে খুন করেন বলে আদালতে জবানবন্দি দেন তিনি।

দীর্ঘ শুনানি শেষে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন বিচারক। একই সঙ্গে নিহতের প্রথম লিলি ও ছোট ছেলে সামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!