ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১ ডিসেম্বর ২০২২
ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, ২ জনের মৃত্যুদণ্ড
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডিতরা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে ৪৫ বছর বয়সী শাহীন মিয়া ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ৩৫ বছরের মোস্তফা মিয়া।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বলেন, ২০১৯ সালের ১৮ জুন গভীর রাতে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন শাহীন ও মোস্তফা। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!