বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম মো. মিল্লাদ। ৩৫ বছর বয়সী মিল্লাদ সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
.png)
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি মর্তুজা আলী জানান, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মিল্লাদ। ২০১৭ সালের ২ মার্চ বিকেলে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় তাকে পান আনতে বলেন স্ত্রী কহিনুর। রাতে পান না আনায় তার সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি। পরে লাশটি মাটিচাপা দিয়ে জেলা শহর মাইজদী গিয়ে গা-ঢাকা দেন।
নিজ বাড়ির পাশেই মিল্লাদের শ্বশুরবাড়ি। সেখান থেকে সন্তান এসে মাকে ঘরে না দেখে কান্নাকাটি শুরু করে। পরে মাটি খুঁড়ে কহিনুরের লাশ উদ্ধার করেন শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের আশ্বাসে মিল্লাদকে এনে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় পরদিন মিল্লাদের বিরুদ্ধে চরজব্বর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই বেলাল উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।