মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া ও আমির হামজা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রদীপ কুমার দত্ত। তিনি জানান, ২০১৮ সালের ৫ মার্চ ভুক্তভোগী শিশুর বড় বোনকে ধর্ষণের জন্য ঘরে প্রবেশ করেন আসামিরা। এ সময় বড় বোনকে না পেয়ে ছোট বোনকে ধর্ষণ করেন তারা। বিষয়টি বাবাকে জানিয়ে দেবে বলায় শিশুটিকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। লাশের ময়নাতদন্তে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
.png)
তিনি আরো জানান, ঘটনার দিন নিহত শিশুর বাবা পাশের জমিতে ওষুধ ছিটানোর কাজে ব্যস্ত ছিলেন। তার মা ছিলেন মৌলভীবাজার জেলার এক আত্মীয়ের বাড়িতে। এ সুযোগ কাজে লাগায় আসামিরা। হত্যাকাণ্ডে দা ও বঁটি ব্যবহার করেন অভিযুক্তরা।
কোর্ট পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।