ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ শেষে হত্যা, ১৩ বছর পর আসামির মৃত্যুদণ্ড

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২৬ অক্টোবর ২০২২
ধর্ষণ শেষে হত্যা, ১৩ বছর পর আসামির মৃত্যুদণ্ড
আদালতে রায়: প্রতীকী ছবি

নীলফামারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ১৩ বছর পর অভিযুক্ত মাহমুদার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত।

বুধবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর  বিচারক মনছুর আলী এ রায় ঘোষণা করেন। এ সময় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয় ঐ আসামিকে।

দণ্ডপ্রাপ্ত মাহমুদার রহমান উপজেলার  দুন্দিবাড়ি পশ্চিম পাড়া এলাকার আফান উদ্দিনের ছেলে।

Advertisement

মামলার এজহার সুত্রে জানা যায়,  ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষন করে দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদার রহমান। ধর্ষণের পর জানাজানির ভয়ে তাকে হত্যা করে ঘটনা অন্য দিকে প্রভাবিত করতে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ঐ স্কুল ছাত্রীর বাবা বাড়িতে এসে ধর্ষক মাহমুদারকে দেখতে পেলে তাকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ পরে ঘরে গিয়ে মেয়ের লাশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষক মাহমুদারের বিরুদ্ধে মামলা করেন।

রাষ্ট পক্ষের আইনজীবী হারেজ মর্তুজা বাবুল বলেন, দীর্ঘ ১০ বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় হয়েছে। আদালতের রায়ে পরিবার ও আমরা খুশি। আসামিকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি আমাদের।

এদিকে বিজ্ঞ আদালতের রায়ে খুশি ভুক্তভোগীর পরিবার। তবে বাবা দেখে যেতে পারেননি মেয়ের হত্যার বিচার। আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণের কিছুদিন পর মারা যান তিনি।

ভুক্তভোগী ঐ স্কুলছাত্রীর ভাই বলেন, বাবা মারা যাওয়ার আগেও বলেছিলেন বোনের বিচার না পাওয়া পর্যন্ত যেন লড়াই করি। আজ মন কিছুটা শান্ত। এখন রায় কার্যকরের অপেক্ষা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!