ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ৭ জানুয়ারি ২০২১
নীলফামারীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
মাদরাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার লাল মোহন দাশ

নীলফামারীর দোমারে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় লাল মোহন দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লাল মোহন দাশ ডোমার সদর ইউনিয়নের জালিয়াপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, ৬ ডিসেম্বর সকালে ওই ছাত্রী মাদরাসায় যাচ্ছিল। পাগলাবাজার এলাকায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় লাল মোহন দাশ ও তার সঙ্গীরা। পরে তাকে ধর্ষণ করে অভিযুক্ত লাল মোহন। ওই ঘটনায় মামলা করে ভুক্তভোগী ছাত্রীর পরিবার।

Advertisement

তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় লাল মোহন দাশের অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণ ও ধর্ষণে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!