দণ্ডিতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল, সালাম শেখের ছেলে সুজন শেখ, হারুন মৃধার ছেলে রফিক মৃধা ও রঘুনাথপুর চরপাড়া এলাকার কাদের শিকদারের ছেলে জাকির শিকদার। এর মধ্যে রফিক ও জাকির পলাতক রয়েছেন।
মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি শহিদুজ্জামান খান জানান, ২০১১ সালের ১০ জুলাই গোপালগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও জিরুল্লাহকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের তথ্যমতে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।
.png)
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন জেলা ডিবি পুলিশের এসআই শাহাদত হোসেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে জিরুল্লাহ মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।