ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুব দিয়ে তিনদিন পর লাশ হয়ে ভেসে উঠলো যুবক

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২৯ জানুয়ারি ২০২৩
ডুব দিয়ে তিনদিন পর লাশ হয়ে ভেসে উঠলো যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো মুসা বিশ্বাস নামে এক যুবকের লাশ। শনিবার বিকেল ৪টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির ঘাঘা প্রাথমিক বিদ্যালয় এলাকায় লাশ ভেসে ওঠে। 

স্থানীয় যুবক উজ্জ্বল চৌধুরী জানান, গত বৃহস্পতিবার দুপুরে ঘাঘা গ্রামের রবি বিশ্বাসের ছেলে মুসা বিশ্বাস ও নাদিম মোল্যা ঘাঘা প্রাথমিক বিদ্যালয় এলাকায় মধুমতি নদীতে ডুবিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে নামার বেশ কিছুক্ষণ পর মুসা ডুব দিয়ে আর ওঠেনি। বিষয়টি নাদিম সবাইকে জানালে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনার পর দিন গত ২৭ জানুয়ারি খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি।

কোটাকোল ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম জানান, নিখোঁজের তিনদিন পর মুছা বিশ্বাসের লাশ একই স্থানে ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করা হয়। মুছার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!