[ দেশজুড়ে ]
নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই, যুবক আটক
ফাইল ফটো
ঢাকার সাভারে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের সময় রতন নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার মডেল থানার এসআই হারুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাতে সাভারের সিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতন মানিকগঞ্জ জেলার লালমিয়ার ছেলে। রতনের বিরুদ্ধে মানিকগঞ্জ এবং সাভারে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, একটি চক্র সাভার সিটি সেন্টার, বাসস্ট্যান্ডসহ বাসের যাত্রীদের প্রায়ই স্বর্ণালংকার ছিনতাই করে। সোমবার রাতে এক নারীর কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেন রতন নামে এক যুবক। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার করতে থাকেন। পরে রতনকে আটক ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
.png)
সাভার মডেল থানার এসআই হারুন জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!