স্থানীয়রা জানান, সকালে গ্রামের লোকজন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মাটির স্তূপ দেখে কাছে যান। সেখানে গিয়ে চারটি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে ভিড় করেন।
গোড়াইল গ্রামের নয়াপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, চারটি কবর থেকে তিনজন নারী ও একজন পুরুষের কঙ্কাল চুরি হয়। এর আগেও দুই দফায় এ কবরস্থান থেকে আরও ছয়টি কঙ্কাল চুরি হয়। কবরস্থানে সৌর বিদ্যুতের দুটি লাইট থাকলেও একটি দীর্ঘদিন ধরে বিকল এবং অপরটিও মিটিমিটি করে জ্বলে।
.png)
গোড়াইল কবরস্থান কমিটির সভাপতি মো. মকবুর হোসেন জানান, দুর্বৃত্তরা পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।
মির্জাপুরের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।