বুধবার ভোরে উপজেলার চান্দার বিলের দুর্জধনের জোড়া পুকুর এলাকা থেকে নির্ভসা বৈরাগীর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, কলিগ্রামের যতীনময় বৈরাগীর ছেলে মৎস্য শিকারী নির্ভসা বৈরাগী গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় বড়শি দিয়ে মাছ ধরতে চান্দার বিলে যান। কৃষ্ণনগরের ঠান্ডা দাসের ছেলে অরুন দাসের চান্দার বিলে রোপণ করা ধান ক্ষেতে ইঁদুর নিধনের জন্য জেনারেটরের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করেছিলেন। সেখানে মাছ ধরতে গেলে তারে জড়িয়ে নির্ভসা বৈরাগী মারা যান। বিষয়টি লুকাতে অরুন দাস ও অপর এক মৎস্য শিকারি মিনি বৈরাগী পরস্পর যোগসাজসে নির্ভসা বৈরাগীর লাশ কচুরি পানার নিচে লুকিয়ে রাখেন।
.png)
গোপালগঞ্জের এডিশনাল এসপি (ক্রাইম) মোহাইমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভিকটিম নির্ভসা বৈরাগীর ছেলে পিংকু বৈরাগী বাদী হয়ে অরুন দাস ও মিনি বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে মূল হোতা অরুন দাসকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি মিনি বৈরাগীকে আটকের চেষ্টা চলছে।