ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২ ফেব্রুয়ারি ২০২৩
হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি, স্বর্ণালংকার লুট
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের পবহাটিতে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টার দিকে পবহাটি বিশ্বাসপাড়ায় মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারি মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে তিনিসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫ টি স্বর্ণের আংটি, ২ টি কানের দুল, ১ টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তাদের বাধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তারা শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ডাকাতদল পালিয়ে গেলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!