বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট বিন্দুর মোড়, বড়বনগ্রাম ও বর্ণালী মোড়ে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
আনন্দ কুমার সাহা ট্রেডার্স ও আতাউর রহমান খান ট্রেডার্সকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম।
.png)
অপরদিকে, বিসমিল্লাহ ট্রেডার্সকে জরিমানা করেন একই দফতরের সহকারী পরিচালক ফজলে এলাহি।
জানা গেছে, নগরীর রেলগেট বিন্দুর মোড়ের এলপি গ্যাসের ডিলার আনন্দ কুমার সাহা ট্রেডার্স। তিনি ক্রেতাদের ১২৩২ টাকার পরিবর্তে ১৫৬০ টাকায় বিক্রি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। তার দোকানে মূল্য তালিকা না থাকায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ছোট বনগ্রাম এলাকার মেসার্স আতাউর রহমান খান ট্রেডার্স দোকানের বাইরে মূল্য তালিকা এক রকম ও ভেতরে আরেক রকম মূল্য তালিাকা টাঙ্গানোয় ৫০ হাজার জরিমানা গুনতে হয়। বর্ণালী মোড়ের বিসমিল্লাহ ট্রেডার্স নামের আরেক ব্যবসায়ীর দোকানে মূল্য তালিকা না থাকায় তাকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, বাজার তদারকির অংশ হিসেবে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছি। আজকে তিনটি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা বেআইনি বা অন্যায়ভাবে ভোক্তাদেরকে হয়রানি করবে তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।