[ দেশজুড়ে ]
রাঙ্গামাটিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় নেন্সি চাকমা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় রাঙ্গামাটি- নানিয়ারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেন্সি চাকমা বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলীর ইউনিয়নের সি-ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। নেন্সি রাঙ্গামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, নেন্সি চাকমা সকালে নিজ বাড়ি থেকে তার বড় ভাই দীপেন দেওয়ানের সঙ্গে মোটরসাইকেলযোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। পথে ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নেন্সি গুরুতর আহত হন। নেন্সি চাকমাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান।
.png)
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানানা, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!