চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, গত শুক্রবার দুপুরে তিনটি বাঘ অফিস চত্বরে ঢুকে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলো অফিসের আশপাশে ঘোরাঘুরি করে। বাঘগুলোকে কয়েকবার দেখেছি। বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো, সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো এভাবে চলাচল করছে। তাদের কোনো ধরনের ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)