[ দেশজুড়ে ]
‘সুন্দরবনের মধু’ বলে ভেজাল মধু বিক্রি, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহে ভেজাল মধু বিক্রির অপরাধে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ২ মণ ভেজাল মধু।
রোববার দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে চিনি ও কেমিকেল মিশিয়ে মধু তৈরি করে সুন্দরবনের মধু বলে বিক্রির অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বান্দরবানের ন্যাইক্ষ্যাংছড়ি উপজেলার জামিতলিপাড়া এলাকার প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার আমলতি গ্রামের আংলাচিং চাকমা (৪২) ও একই জেলার হরিখোলা গ্রামের মংল্যাইগ্য চাকমা।
.png)
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরি করা হচ্ছে- এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২ মণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!