[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা
ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুসলিম, সেকুতারা, দিলারা ও লিচুয়ারা। তারা কক্সবাজারের উখিয়ার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তিন নারী ও এক পুরুষকে আটক করা হয়।
.png)
তিনি বলেন, দর্শনার উদ্দেশে সেন্টমার্টিন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। আটককৃতরা নিজেদের রোহিঙ্গা বলে জানিয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!