ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২৪ জানুয়ারি ২০২৩
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আজিজ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আজিজ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পৌরসভার অলিয়াবাদ গুম গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ মডেল থানার এসআই আব্দুল্লাহ আল ফারুক।

আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ আজিজ হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ব্লক ডি/১০ -বি এর বাসিন্দা আবু তালেবের ছেলে।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অলিয়াবাদ গুম গাছতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মোহাম্মদ আজিজকে আটক করা হয়। পরে উদ্ধার ইয়াবাসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!