এর আগে একইদিন রাতে উপজেলার চরএলাহী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম, ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম এবং ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকায় ঘোরাঘুরি করছিলেন কয়েকজন যুবক। বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে স্থানীয়রা। পরে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন তারা। পরে তাদের চরএলাহী ইউপি কার্যালয়ে রাখা হয়। এরপর রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে এসেছিলেন রোহিঙ্গারা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের আবারো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।