ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৯ ডিসেম্বর ২০২২
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা নুর আলম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ও ১৪ ক্যান বিয়ারসহ নুর আলম (৩৮) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউপির মহেশখালীয়া পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা নুর আলম উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল করিমের ছেলে। পলাতক আসামি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া ইব্রাহীমের ছেলে আব্দুল আমিন (৩৪)।

Advertisement

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (‘ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহেশখালীয়া পাড়া সাকিনের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা এবং ১৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। ঐ সময় তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ও পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত ইয়াবা ও বিয়ার টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!