কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা বদিউল আলম জানান, হুন্ডি ব্যবসার মাধ্যমে তারা অর্থ লেনদেন করছেন। এসব হুন্ডির টাকা বিলি বণ্টন করছেন দুই শতাধিক রোহিঙ্গা। তাদের একজন হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেন। তিনি চলতি বছরের এপ্রিল মাসে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কাছে সাড়ে ১৩ লাখ টাকাসহ গ্রেফতার হয়েছিলেন।
হুন্ডির মাধ্যমে লেনদেনের ফলে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এছাড়া হুন্ডির টাকায় মাদক চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।
.png)
রোহিঙ্গা ক্যাম্পে হুন্ডি ব্যবসা সম্পর্কে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয় কতিপয় হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে ক্যাম্পে সক্রিয় রয়েছে রোহিঙ্গা হুন্ডি সিন্ডিকেট। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত দুই বছরে পাঁচজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্য দুইজন বাংলাদেশিও ছিলেন।