বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঐ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ৮ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন।
.png)
জানা গেছে, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের তৎপরতায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে ইউনিয়ন পরিষদে আনা হয়। পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) এবং জুড়ী থানায় খবর দেন।
আটককৃতরা হলেন- ইসমাঈল, সায়েদ, রফিক, তহসিন, সিনুয়ারা, আমিরা, তাহেরা বিবি ও রায়হান।
গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোরে এই রোহিঙ্গারা নালাপুঞ্জি চেকপোস্টে আটক হন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আট জনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।