ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১২ ডিসেম্বর ২০২২
টেকনাফে ২ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

রোববার দুপুরে টেকনাফ উপজেলার লেঙ্গুর বিল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর কাইল্লা মিয়ার ছেলে আজিম উল্লাহ এবং একই ক্যাম্পের নুরুল আমিনের ছেলে মজিম উদ্দিন।

১৬-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুর বিল নামক স্থানে অভিযান চালায় এপিবিএন। এ সময় মালয়েশিয়ায় পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। তবে মানব পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!