[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলিসহ মো. রফিক নামে ২২ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার সকালে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিক ৭ নম্বর ক্যাম্পের ই/৪ ব্লকের মো. আব্দুর রহমানের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প-৮ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে রফিককে আটক করেন এপিবিএন সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!