বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. হাসান বারী নুর এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন লেদা নুরানী পাড়া ক্যাম্পের রেদোয়ান হোসেনের ছেলে রবিউল হাসান রুবিয়া ও তার সহযোগী পশ্চিম লেদা মৌলভী পাড়া ক্যাম্পের বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
.png)
১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. হাসান বারী নুর বলেন, বুধবার গভীর রাতে লেদা ২৪ নম্বর ক্যাম্প থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।