[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫২০টি ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)।
আটককৃত রুজিনা আক্তার ঐ ক্যাম্পের ৩-এ ব্লকের মোহাম্মদ ইউনুসের মেয়ে।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-৩ এর এ-ব্লক থেকে তাকে আটক করা হয়।
.png)
আটককৃত রোহিঙ্গা নারী জানায়, সে ইয়াবা বিক্রির জন্য ক্যাম্প এলাকার এখানে-সেখানে অপেক্ষা করছিল। এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সে ধরা পড়ে।
এপিবিএন জানায়, আটকের পর ঐ নারীর দেহ তল্লাশি করে ৫২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!