[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবক
চট্টগ্রামের একটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মো. ফারুক ওরফে হারেছ নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাইফেল ক্লাব সংলগ্ন মুসলিম হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা ফারুক কক্সবাজারের টেকনাফ লেদা শরণার্থী ক্যাম্পের মৃত হোসেন আহম্মদের ছেলে।
.png)
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর জানান, অভিযান চালিয়ে রাইফেল ক্লাব সংলগ্ন মুসলিম হোটেল থেকে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ফারুক নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক পুলিশকে জানায়, টেকনাফের লেদা এলাকা থেকে ইয়াবা কিনে তা বিক্রির জন্য চট্টগ্রামে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!