ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১২ ডিসেম্বর ২০২২
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নুর নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

রোববার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ নুর হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার আবু সিদ্দিকের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ নুরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার তিন সহযোগী কৌশলে পালিয়ে যান।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!