ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকায় আসার পথে ৭০০ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮, ১৯ জানুয়ারি ২০২৩
ঢাকায় আসার পথে ৭০০ রোহিঙ্গা আটক
ক্সবাজার সদর থানা। ফাইল ছবি

কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় আসার পথে ৭০০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে এ সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয় এসব রোহিঙ্গাদের।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে এসে কক্সবাজার আদর্শ গ্রাম সংলগ্ন বাইতুল নূর আমান মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এরপর ১৯টি বাসে তারা রাজধানীর উদ্যোশে যাত্রা করেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

Advertisement

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার পরও রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!