শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
এর আগে, বৃহস্পতিবার টেকনাফের কেকেপাড়ার খালের মোহনা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ২১ বছরের আইয়ুব টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
.png)
কোস্ট গার্ড কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বৃহস্পতিবার টেকনাফের কেকেপাড়ার খালের মোহনায় অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক আইয়ুবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি, ১১৪ ক্যান বিয়ার ও ৩৮৫ প্যাকেট বার্মিজ চা-পাতা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।