[ দেশজুড়ে ]
ফেনীতে গাঁজাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা আইয়ুব
ফেনীতে চার কেজি গাঁজাসহ আইয়ুব (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা আইয়ুব মিয়ানমারের বুড়িচং জেলার মংডু এলাকার বাসিন্দা। বর্তমানে রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছুনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালান পুলিশ সদস্যরা। কক্সবাজারগামী বাসে ওঠার সময় আইয়ুবের সঙ্গে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
ফেনী জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, রোহিঙ্গা আইয়ুবের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!