সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।
এর আগে, রোববার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।
.png)
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই জঙ্গি সদস্যকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।