[ দেশজুড়ে ]
দেশীয় অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা মো. তৈয়ব
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত রোহিঙ্গা তৈয়ব সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
এর আগে সোমবার রাতে হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও দুই হাজার ইয়াবাসহ ঐ রোহিঙ্গাকে আটক করা হয়।
.png)
এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ আর্মড পুলিশ ব্যটালিয়ন। এ সময় রোহিঙ্গা মো. তৈয়বকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), তিন রাউন্ড গুলি ও দুই হাজার ইয়াবাসহ আটক করা হয়।
এপিবিএন ১৬ -এর অধিনায়ক অতিরিক্ত (ডিআইজি) হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!