[ দেশজুড়ে ]
রামুতে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক
কক্সবাজারের রামুতে আগ্নেয়াস্ত্রসহ জুবায়ের শাহীন নামে ২২ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (অ্যাডিশনাল এসপি) মো. আবু সালাম চৌধুরী। আটককৃত শাহীন টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা মো. শফির ছেলে।
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল রোডের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক শাহীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!