ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরজা ভেঙে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৩
দরজা ভেঙে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারুক ইসলাম রাজু (২৫)। 

সোমবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের বাছেদ সরকারের তৃতীয় তলাভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফারুক ইসলাম রাজু পঞ্চগরের দেবীগঞ্জ উপজেলার দামানী গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি পুরান বাউশিয়া পশ্চিমপাড়া গ্রামের কবীর শিকদারের মুদি দোকানের কর্মচারী ও একই গ্রামের বাছেদ সরকারের বাড়ির ভাড়াটিয়া। 

Advertisement

দোকান মালিক কবীর শিকদার জানান, রোববার দিবাগত রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন রাজু। সোমবার সকালে দোকানে এসে রাজুকে বাড়িতে পাঠাই বিশ্রাম নিতে। বিশ্রাম শেষে বেলা ১১টার দিকে পুনরায় তাকে দোকানে আসতে বলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে তিনি দোকানে না ফিরলে লোক পাঠাই তার খোঁজ নিতে। এ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে গজারিয়া থানায় খবর দিলে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর লাশ উদ্ধার করে। 

গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান কর্মচারী আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!