ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক- ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচাপায় মোহাম্মদ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় হারুন নামে আরো এক যুবক আহত হন।

সোমবার দুপুর ১টার দিকে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ আলী উপজেলার ভাটারা বড়বাড়ি এলাকার মোহাম্মদ দুদু ওরফে গেদা মিয়ার ছেলে। আহত হারুন একই এলাকার মনোহার আলীর ছেলে।

জানা যায়, মোহাম্মদ আলী তার চাচাতো ভাই হারুন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে দিগপাইত যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন। এ সময় এলাকাবাসী ট্রাকটি উদ্ধার করলেও চালক পালিয়ে যান।

Advertisement

সরিষাবাড়ী থানার এসআই মোহাম্মদ মুর্শিদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!