[ দেশজুড়ে ]
হোসেনপুরে দুবৃর্ত্তদের হামলায় যুবক নিহত
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে ওরশ দেখতে গিয়ে দুবৃর্ত্তদের হামলায় রাতুল নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সিদলা ইউপির সাহেবের চর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত রোববার সাহেবের চর হযরত ছুলু শাহ (র.) এর ওরশ মোবারক দেখতে এসে হাজী বাড়ির রাতুল ও রিফাতের ওপর অর্তকিত হামলা চালায় দুবৃর্ত্তরা। এতে উভয়েই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। নিহত রাতুল গাজিপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ১৪ ফেব্রুয়ারি সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে তার স্বজন নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান।
.png)
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!