ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর বোর্ডে শীর্ষে খুলনা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৩
যশোর বোর্ডে শীর্ষে খুলনা
ফাইল ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হারে সেরা দশের শীর্ষে রয়েছে খুলনা জেলা। তালিকার শেষে রয়েছে বাগেরহাট।

বুধবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুণ্ডু এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ৯০ দশমিক ৭৩ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে খুলনা। এর আগে টানা প্রথম অবস্থান ধরে রাখলেও গতবার জেলাটি দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছিল। ঝিনাইদহ জেলা দ্বিতীয় স্থানে। এ বছর তাদের পাসের হার ৮৪ দশমিক ৫৬। সাতক্ষীরার অবস্থান তৃতীয়। এ জেলার পাসের হার ৮৪ দশমিক ২৪।

Advertisement

নড়াইল এবার ৪র্থ স্থান নিয়েছে। তাদের পাসের হার ৮৩ দশমিক ৩৫। যশোর জেলা এবার দু’ধাপ পিছিয়ে ৫ম স্থানে নেমে গেছে। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০। গত বছর এ হার ছিল ৯৮ দশমিক ৩৫ ভাগ।

কুষ্টিয়া ৬ষ্ঠ স্থানে। তাদের পাসের হার ৮২ দশমিক ৩১। ৭ম অবস্থানে চুয়াডাঙ্গা। পাসের হার ৭৯ দশমিক ৯৪। ৮ম স্থানে থাকা মেহেরপুর জেলায় পাসের হার ৭৯ দশমিক ১৮। মাগুরা জেলার অবস্থান নবম। তাদের পাসের হার ৭৭ দশমিক ৮৩। সব শেষে রয়েছে বাগেরহাট জেলা। এবার তাদের পাসের হার ৭৭ দশমিক ৬৫।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!