ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩
সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় হৃদয় হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বলার দিয়ার চৌধুরীবাড়ি মোড়ে সরিষাবাড়ী-কেন্দুয়া-ধনবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় পৌরসভার বলার দিয়ার গ্রামের খোকন মিয়ার ছেলে। হৃদয় একই এলাকার ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, বুধবার সকালে হৃদয় তার বড় বোন সুমি আক্তারের সঙ্গে বলার দিয়ার চৌধুরীবাড়ি মোড়ে ব্র্যাক স্কুলে যাচ্ছিল। স্কুলের কাছে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা হৃদয়কে ধাক্কা দেয়। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!