[ দেশজুড়ে ]
তল্লায় ছিনতাইকারীকে গণধোলাই
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় লিটন নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার দুপুরে ছুরিকাঘাতে আহত যুবক রবিউল ইসলাম চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ছিনতাইকারী লিটন ফতুল্লার তল্লা এলাকার শাহী মসজিদ রোডের আব্দুলের ছেলে।
.png)
আহত রবিউল জানান, সোমবার ভোর ৪টার দিকে অটোরিকশায় করে তল্লা সবুজবাগস্থ ভাড়াটিয়া বাসায় যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুমাস বয়সী সন্তান ছিল। তল্লা নাঈম টেক্স গার্মেন্টস সংলগ্ন শুভ স্টোর মোড়ে পৌছামাত্র ছিনতাইকারীরা অটোরিকশার গতিরোধ করে। তাকে ছুরির ভয় দেখিয়ে ২৫ শ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে তার স্ত্রীর কানে ও গলায় হাত দিলে তিনি বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!