বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলায় এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে বিভিন্ন বয়সের ৩০-৩৫ জন নারী-পুরুষ যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী সামান্য আহত হয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম।
.png)
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, আজ রাত ১০টা পর্যন্ত ওই দুর্ঘটনায় আহত কোনো রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়নি।
শিবগঞ্জ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, পিকনিকের বাসটি দিনাজপুরের স্বপ্নপুরী থেকে আসছিল। সেখানে বগুড়া ধুনটের ভাণ্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা পরিবারসহ পিকনিকে গিয়েছিলেন। ফেরার পথে পাকুরতলায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ওই সময় বাসটি সড়কের ধারে খাদে পড়ে যায়। এতে তিন বাসযাত্রী আহত হন।