ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজাদপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২৩
শাহজাদপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ ঘর থেকে নাদিম হোসেন নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মৃত নাদিম হোসেন একই এলাকার মো. আশরাফের ছেলে। 

স্থানীয়রা জানান, ভোরে নাদিম হোসেন তার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা নাদিমের দেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Advertisement

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, নাদিম হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!