ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৩
কেন্দুয়ায় বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পলি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের একটি বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত পলি আক্তার একই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। 

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ গৃহবধূর গলায় কালো দাগ রয়েছে। রাতের কোনো এক সময় স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!