ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই যাত্রীর লাশ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩
স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই যাত্রীর লাশ উদ্ধার 
ফাইল ফটো

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চর ঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করে। এর আগে, রোববার স্পিডবোট দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার এবং ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের কাসেম আলী মৃধার ছেলে দাউদ মৃধা।

স্পিডবোট দুর্ঘটনার পর ফরিদপুর পৌরসভার জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী, চরভদ্রাস উপজেলার ফাজেলখার ডাঙ্গী গ্রামের চান মিয়ার ছেলে শহীদ ও সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা এলাকার খোকন নামে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। ঢাকা, ফরিদপুর ও চরভদ্রাসনের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!