রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের পতিত অধিকারীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিক অধিকারী একই গ্রামের আকুল অধিকারীর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, ঐ মাছের ঘেরে অনিক অধিকারীর লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা ফকিরহাট থানা পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
অনিক কলেজে পড়াশুনার পাশাপাশি একটি মাছের আড়তে কাজ করতেন। তিনি গত ২২ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন।