ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোবিন্দগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২১ জানুয়ারি ২০২৩
গোবিন্দগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের ছয়দিন পর কনক মিয়া নামে এক অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে কনক মিয়া তার অটোরিকশা নিয়ে বের হন। এরপর তার কোনো খোঁজখবর না পাওয়ায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়। শনিবার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে কনকের স্বজনরা লাশটি শনাক্ত করে।

Advertisement

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, কনকের অটোরিকশাটি এখনো উদ্ধার করা যায়নি। হত্যার রহস্য উদঘাটনে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!