[ দেশজুড়ে ]
যশোরে সরিষাক্ষেত থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ফাইল ফটো
যশোরের অভয়নগর উপজেলায় সরিষাক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের একটি সরিষাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ঐ সরিষাক্ষেতে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!