[ দেশজুড়ে ]
কক্সবাজারে টমেটো ক্ষেত থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজারের চকরিয়ায় মো. বেলাল উদ্দিন নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার এলাকার মাতামুহুরী নদীর চরের একটি টমেটো ক্ষেত লাশটি উদ্ধার হয়। নিহত বেলাল একই ইউনিয়নের আনিচপাড়া এলাকার মো. মারজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে যাওয়ার সময় এক নারী লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি লাশ উদ্ধার করে।
.png)
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, কেউ তাকে হত্যা করে লাশ নদীর চরের টমেটো ক্ষেতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!